করোনা ভাইরাস, প্রতীকী ছবি
নয়াদিল্লি : দেশে সংক্রমণ ৫০ হাজারের দরজায় পৌঁছেও গত একদিনের নিরিখে কিছুটা পিছু হঠল। গত একদিনে দেশে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৭০৩ জন। যার হাত ধরে দেশে এখন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮৩ হাজার ১৫৬ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪ লক্ষ ৯৬ হাজার ৯৮৮ জন।
দেশে সংক্রমণ যেমন বাড়ছে তেমনই বাড়ছে মৃত্যু। দেশে গত একদিনে করোনায় মারা গেছেন ৬৫৪ জন। যার হাত ধরে ৩৩ হাজার পার করেছে মৃতের সংখ্যা। দেশে এখন মোট করোনায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ৪২৫ জন। যার মধ্যে এখনও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।
সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি চোখে পড়ার মত বাড়ছে করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত একদিনে ৩৫ হাজার ১৭৫ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। ফলে দেশে এখন করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৯ লক্ষ ৫২ হাজার ৭৪৩ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…