ফাইল : শিবরাজ সিং চৌহান, ছবি - আইএএনএস
ভোপাল : দেশের মন্ত্রী, বিধায়ক, নেতাদের অনেকেই বিভিন্ন সময়ে করোনার কবলে পড়েছেন। তবে কোনও মুখ্যমন্ত্রী পড়েননি। পড়লেন প্রথম মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতাল থেকেই মন্ত্রী ও রাজ্যের পদস্থ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন তিনি। আর সেখানেই তিনি জানান হাসপাতালে নিজের কাপড়জামা তিনি নিজেই কাচছেন।
শিবরাজ জানান, কোনও করোনা রোগীর জামাকাপড় অন্য কারও কাচার কথা নয়। তাই তিনি নিজেই নিজের জামাকাপড় কাচছেন। তিনি এও জানিয়েছেন এই জামাকাপড় কাচতে গিয়ে উপকৃতও হয়েছেন তিনি। তাঁর মাথার একটি অপারেশনের পর তিনি হাত মুঠো করার ক্ষমতা হারিয়েছিলেন। ফিজিওথেরাপি করেও কাজ হয়নি। কিন্তু কাপড় কাচতে গিয়ে তাঁর হাত মুঠো করার ক্ষমতা বেড়ে গেছে।
গত শনিবার করোনায় আক্রান্ত হন শিবরাজ সিং চৌহান। ওইদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৬১ বছরের শিবরাজ সিং চৌহানের চিকিৎসা চলছে ভোপালের চিরায়ু হাসপাতালে। সেখান থেকেই সরকারি কাজ চালাচ্ছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…