করোনা ভাইরাস, প্রতীকী ছবি
নয়াদিল্লি : গত একদিনে দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৯৩১ জন। একে ৫০ হাজার বললেও হয়তো ক্ষতি কিছু নেই। এই প্রায় ৫০ হাজারে পৌঁছে যাওয়া সংক্রমণ কিন্তু উর্ধ্বমুখী। ফলে তা দৈনিক হিসাবে ঠিক কতজনে গিয়ে ঠেকবে তা মোটেও পরিস্কার নয়। অবশ্যই দেশে নমুনা পরীক্ষা প্রচুর বেড়েছে। ফলে সংক্রমিত ধরাও পড়ছেন বেশি। দেশে এখন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৫৩ জনে।
সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বাড়ছে। গত একদিনে দেশে ৭০৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। ফলে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা গিয়ে ঠেকল ৩২ হাজার ৭৭১ জনে। মহারাষ্ট্র এখনও সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ভারতের মধ্যে সর্বোচ্চ। গত একদিনে মহারাষ্ট্রেই প্রাণ হারিয়েছেন ২৬৭ জন। এদিকে সংক্রমণের নিরিখে করোনা বিধ্বস্ত গুজরাটকেও টপকে গেছে পশ্চিমবঙ্গ।
সংক্রমণ ও মৃত্যু যখন দেশে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে, তখন বহু মানুষ সুস্থ হয়ে উঠছেন। গত একদিনে দেশে করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩১ হাজার ৯৯১ জন। ফলে দেশে এখন করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ১৭ হাজার ৫৬৮ জন। অন্যদিকে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ১১৪ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…