National

বাংলোর বাগানে কী যেন ঘুরছে, দেখতেই শুরু হৈচৈ

খোদ কমিশনারের কড়া প্রহরারত বাংলোয় শনিবার সকালে বাগানের দায়িত্বে থাকা কর্মীরা একটি জন্তুকে নড়াচড়া করতে দেখেন। যা দেখা মাত্র শুরু হয়ে যায় হৈচৈ।

আগ্রা : কমিশনারের বাংলো বলে কথা! চারিদিকে প্রহরা যথেষ্ট কড়া। বাংলোর দেখভালের দায়িত্বেও রয়েছেন অনেক কর্মী। তাঁরাই শনিবার সকালে নজর করেন বাংলোর সবুজ বাগানে একটি কী যেন নড়ছে। কী তা দেখতে কাছে এগোতেই সকলে বুঝতে পারেন ওটা একটি প্রমাণ আকারের গোসাপ। দেখা মাত্রই হৈহৈ পড়ে যায়। খবর যায় বন দফতরে। বনকর্মীরা খুব দ্রুত পৌঁছে যান আগ্রার ডিভিশনাল কমিশনারের তাজ রোডের বাংলোতে।

বনকর্মীরা তৈরি হয়েই এসেছিলেন। যাতে গোসাপটিকে কব্জা করতে তাঁদের সমস্যা না হয়। কারণ গোসাপের বিষ থাকে না। যদিও হামলা করার প্রবণতা গোসাপের থাকেনা। যদিনা তাদের মনে হয় তারা বিপদে। এদিকে বাংলোয় পৌঁছে গোসাপটিকে কব্জা করতে বেশি সময় লাগেনি বন কর্মীদের।

বনকর্মীরা গোসাপটিকে ধরে নিয়ে যাওয়ার পর সেটিকে পর্যবেক্ষণে রাখেন। কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় সেটিকে। তারপর সেটিকে ছেড়ে দেওয়া হয় জঙ্গলে। এদিকে কমিশনারের বাংলোতে এর আগেও সাপ ও গোসাপের হানা হয়েছে বলে জানতে পারা গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026