National

নিজেকেই অপহরণের টানটান নাটক তরুণীর, সঙ্গী প্রেমিক

নিজেই নিজেকে অপহরণ করানোর ঘটনা ঘটাল এক তরুণী। বাবার কাছ থেকে বিশাল অঙ্কের টাকা হাতাতেই এই কাণ্ড।

এটা : খুব চেনাপরিচিত বলিউডি সিনেমার চিত্রনাট্য বলা বোধহয় যেতেই পারে। ২ দিনের ঘটনা। কিন্তু টানটান। গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এক ১৯ বছরের তরুণী। নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন যখন খোঁজাখুঁজি শুরু করেছে তখন তরুণীর মোবাইল ফোন থেকেই ফোন আসে। তরুণীর বাবাকে জানানো হয় ১ কোটি টাকা দিলে তবেই মিলবে মেয়ে। পরিবার অবশ্য পুরো বিষয়টি পুলিশকে জানায়। প্রথমে পুলিশের মনে হয়েছিল এটা কোনও পেশাদার অপহরণকারী দলের কাজ।

খটকা লাগে অন্য জায়গায়। পুলিশ দেখে মুক্তিপণ চেয়ে বারবার ফোন আসছে। মুক্তিপণের টাকা নিয়ে একটা দরকষাকষিও চলছে। এখানেই খটকা লাগে পুলিশের। এতবার ফোন কেন? এরপর তরুণীর ফোনটিকে ট্রেস করতে শুরু করে তারা। অবশেষে দেখা যায় ফোনটি রয়েছে তাদের বাড়ি থেকে সামান্য দূরে একটি ফার্ম হাউসে। শনিবার সেখানে আচমকাই হানা দেয় পুলিশ। আর সেখান থেকেই ওই তরুণীকে আটক করে তারা। যদিও যার সাহায্য নিয়ে এত কাণ্ড করে তরুণী, তার সেই প্রেমিক পুলিশ আসার আগেই সেখান থেকে চম্পট দেয়।

পুলিশ জানাচ্ছে, ১৯ বছরের এক তরুণীর সঙ্গে তারই পাড়ার এক তরুণের প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ২ বছর ধরেই তাদের মধ্যে সম্পর্ক ছিল। তরুণীর পরিবার এই বিয়েতে রাজি ছিল না। এদিকে তরুণী জানতে পারে তার পরিবার ১ কোটি টাকা বাড়িতে রেখেছে একটি স্কুল প্রতিষ্ঠার জন্য। তখন নিজেই নিজেকে অপহরণ করার নাটক করে ওই টাকা হাতানোর চেষ্টা করে সে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এটা জেলার নাগলা ভাজনা গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026