National

এই প্রথম করোনা আক্রান্ত দেশের কোনও মুখ্যমন্ত্রী

মন্ত্রী, বিধায়কদের করোনা সংক্রমণের কথা সামনে এলেও এতদিন কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা সংক্রমণের শিকার হননি। এবার সেটাও হল।

ভোপাল : করোনা সংক্রমণের শিকার হয়েছেন মন্ত্রী, বিধায়ক, আমলা, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং এমন উচ্চপদস্থ অনেকে। কিন্তু কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হলেন এই প্রথম। করোনা আক্রান্ত হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আর তাঁর করোনা সংক্রমিত হওয়ার খবর সকলকে জানিয়েছেন তিনি নিজেই। সোশ্যাল সাইটে এই খবর সকলকে জানিয়েছেন তিনি।

শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তাঁর উপসর্গ ছিল। তাই তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। তাতে পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাই তাঁর সংস্পর্শে যাঁরাই এসেছিলেন তাঁদের সকলকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তাঁর সঙ্গে থাকা মানুষজনকে অবিলম্বে কোয়ারেন্টিনে যেতে বলেছেন শিবরাজ সিং চৌহান।

তিনি সকলকে সতর্ক করে জানিয়েছেন একটা ভুল কিন্তু করোনা ডেকে আনতে পারে। তিনি নিজে সবরকম চেষ্টা করেছেন যাতে করোনা তাঁকে না গ্রাস করতে পারে। কিন্তু মানুষজন নানা সমস্যা নিয়ে তাঁর কাছে আসেন। আপাতত তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন শিবরাজ সিং চৌহান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026