National

পিএইচডি করেও আনাজ বেচছেন মহিলা, অনর্গল ইংরাজিতে কথা

পিএইচডি রয়েছে তাঁর। তা সত্ত্বেও জীবনধারণের জন্য তাঁকে বেচতে হচ্ছে আনাজ। প্রয়োজনে অনর্গল ইংরাজিতে কথাও বলছেন।

ইন্দোর : তাঁর যে এত গুণ তা প্রকাশ্যে আসে একটা ঝগড়া দিয়ে। পুরসভার কর্মীরা তাঁর আনাজের ঠেলা সরাতে এলে তাঁদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন রাইসা আনসারি। ইংরাজি ভাষায় যে একজন আনাজ বিক্রেতা মহিলা এভাবে অনর্গল কথা বলে যেতে পারেন তা দেখে সকলেই চমকিত হন। তাঁকে এরপর জিজ্ঞাসা করায় তিনি জানান দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মেটেরিয়াল সায়েন্সে পিএইচডি হোল্ডার। তাঁর সেই কথোপকথনের ভিডিও ইন্টারনেটে হৈহৈ ফেলে দিয়েছে।

পকেটে পিএইচডি নিয়ে শেষ পর্যন্ত আনাজ বেচছেন রাস্তায়! খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে অন্য কিছুই কাজ কী জোটেনি! ওই মহিলার দাবি, তাঁর বাবাও আনাজ বেচতেন। সেই সূত্রেই তিনিও এখন আনাজ বিক্রেতা। আর বেসরকারি চাকরিকে তিনি চাকরি বলে মনেই করেন না। তাই সে রাস্তায় হাঁটেননি।

একজন রিসার্চ স্কলার হয়ে তাবলে আনাজ বেচাই হল ভবিতব্য? এটা কার ব্যর্থতা? ওই মহিলার, নাকি সমাজের? সে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে ওই মহিলার ইংরাজি বলার ভিডিও এখন রীতিমত ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রদেশের ইন্দোরের রাস্তায় আনাজ বেচেন রাইসা আনসারি।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026