National

বাথরুমে ঢুকে কিশোরীর শ্লীলতাহানি, ছবি তুলল অন্যজন

অনেক রাতে তখন সকলেই ঘুমে আচ্ছন্ন। সেই সুযোগে বাথরুমে ঢুকে এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনা ঘটল।

নয়াদিল্লি : তখন অনেক রাত। অনেকেই ঘুমে আচ্ছন্ন। ১৪ বছরের ওই কিশোরী ঘুম থেকে উঠে গিয়েছিল বাথরুমে। জানত না তার পিছু ধাওয়া করছে ২ তরুণ। কোভিড কেয়ার সেন্টারে ওই ২ যুবকও ছিল। কিশোরী বাথরুমে ঢোকার পর ২ তরুণও বাথরুমে ঢুকে পড়ে। তারপর কিশোরীকে বাথরুমে একা পেয়ে তার শ্লীলতাহানি করে এক তরুণ। আর তার সেই জঘন্য কাণ্ডের ছবি তুলে রাখে অন্যজন। পুলিশের কাছে এমনই জানিয়েছে ওই কিশোরী।

ঘটনাটি ঘটেছে দিল্লির ছত্তরপুর এলাকায় একটি কোভিড কেয়ার সেন্টারে। এই সেন্টারে জায়গা হয়েছে উপসর্গহীন করোনা রোগীদের। উপসর্গহীন করোনা রোগীদের বাড়িতে রেখেই চিকিৎসা হওয়ার কথা। তবে বাড়িতে যাঁদের আইসোলেশনে থাকার অবস্থা নেই, তাঁদের এই সেন্টারে জায়গা দেওয়া হয়েছে। এই সেন্টারে মূলত কাছেই একটি বস্তি এলাকার উপসর্গহীন করোনা রোগীদের জায়গা দেওয়া হয়েছিল। সেখানেই ঘটে এই পাশবিক ঘটনা।

কিশোরীর অভিযোগের ভিত্তিতে ২ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তবে যেহেতু তারা করোনা আক্রান্ত তাই তাদের আপাতত একটি অন্য সেন্টার রাখা হয়েছে। ওই কিশোরীকেও অন্য একটি সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026