National

পুরনো নকশায় বদল, রাম মন্দির এবার আরও বড়

অযোধ্যায় তৈরি হতে চলা রাম মন্দিরের নকশায় বদল আনা হচ্ছে। জানিয়েছেন মন্দিরের স্থপতি।

অযোধ্যা : অযোধ্যায় রাম মন্দিরের নকশা তৈরি হয়েছিল ১৯৮৮ সালে। সেই নকশাকেই এতদিন পর্যন্ত রাম মন্দির গঠনে মান্যতা দেওয়া হচ্ছিল। কিন্তু এবার সেই নকশায় বদল আনতে চলেছেন মন্দিরের স্থপতি। এবার মন্দির হবে আরও বড়, আরও সুন্দর বলে জানিয়েছেন প্রধান স্থপতি সি সম্পূর্ণা ও তাঁর বাবা স্থপতি নিখিল সম্পূর্ণা।

স্থপতিদের তরফে জানানো হয়েছে, যে নকশা ছিল তা ৩০ বছরেরও ওপর পুরনো। সেই সময়ের তুলনায় এখন মানুষ বেড়েছে। মানুষের রাম মন্দির নিয়ে উৎসাহ বেড়েছে। ফলে নতুন মন্দির গঠিত হলে সেখানে আরও অনেক বেশি মানুষ হাজির হবেন। তখন যাতে অসুবিধা না হয় সেজন্য রাম মন্দিরের উচ্চতা ১৪১ থেকে ১৬১ ফুট করা হচ্ছে। স্থপতিরা জানিয়েছেন, মন্দিরে ২টি নতুন মণ্ডপও যোগ করা হয়েছে।

আগামী ৫ অগাস্ট অযোধ্যায় মন্দির তৈরির ভূমি পুজো হওয়ার স্থির রয়েছে। বড় করেই হবে এই ভূমি পুজো। অবশ্য করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জন সমাগমে লাগাম থাকছে। এই ভূমি পুজো হয়ে গেলেই মন্দির তৈরির কাজ শুরু হয়ে যাবে। মন্দির শেষ হতে সময় লাগবে সাড়ে ৩ বছর। নির্মাণ সংস্থা লারসেন অ্যান্ড টুবরো ইতিমধ্যেই যন্ত্রপাতি নিয়ে অযোধ্যায় হাজির হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026