করোনা ভাইরাস, প্রতীকী ছবি
নয়াদিল্লি : ২ দিন ৩৭ হাজারের ঘরে ঘোরাফেরা করা সংক্রমণ গত একদিনে কার্যত লম্বা লাফ মারল। পৌঁছে গেল রেকর্ড উচ্চতায়। গত একদিনে ভারতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ৭২০ জন। যা এককথায় ভারতবাসীর উদ্বেগ মুহুর্তে অনেকটা বাড়িয়ে দিয়েছে। একদিনে ৪৫ হাজার পার করা দেখেনি ভারত। যার হাত ধরে দেশে এখন মোট সংক্রমিতের সংখ্যা ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫ জন। সংক্রমণের মত লাফ দিয়েছে অ্যাকটিভ রোগীর দৈনিক বৃদ্ধিও। দেশে এখন মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৬ হাজার ১৬৭ জন।
সংক্রমণ দেখে যখন ঘুম ওড়ার জোগাড় হচ্ছে ভারতবাসীর, তখন তাঁদের চিন্তা দ্বিগুণ করে লাফ দিয়ে বেড়েছে একদিনে মৃত্যু। একদিনে করোনায় মৃত্যু হাজার পার করেছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১২৯ জনের। এদিকে একদিনে এত মানুষের মৃত্যু ভারতে করোনায় মৃতের সংখ্যাকে প্রায় ৩০ হাজারের দরজায় পৌঁছে দিয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৬১ জনের। শুধু এক তামিলনাড়ুতেই গত একদিনে মৃত্যু হয়েছে ৫১৮ জনের।
সংক্রমণ ও মৃত্যুর এমন লম্বা লাফ যখন মানুষের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে তখনই কিন্তু গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সেই চিন্তায় কিছুটা হলেও প্রলেপ দিচ্ছে। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ৫৫৭ জন। ফলে দেশে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৮২ হাজার ৬০৭ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…