National

পান্নাতে পাওয়া গেল দুর্মূল্য হিরে

এক দুর্মূল্য হিরের খোঁজ মিলল পান্নাতে। হিরের ওই টুকরোর দাম ৫০ লক্ষ টাকার ওপর।

পান্না (মধ্যপ্রদেশ) : দুর্মূল্য হিরের খোঁজ মিলল এই করোনা আবহের মধ্যেই। যাঁর হাতে তা এল তাঁর জন্য করোনার দুঃসময় জীবনের অন্যতম সুসময় হয়ে রইল। অবশ্যই হীরকখণ্ডটি তাঁর নিজের হল না। তা জমা পড়ল সরকারের ঘরে। হিরের খণ্ডটি ১০.৪৯ ক্যারেটের। অত্যন্ত উচ্চমানের হিরে বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা।

হিরেটির দাম কম করে ৫০ লক্ষ টাকার ওপর বলে জানা গেছে। এটি পাওয়া গিয়েছে মধ্যপ্রদেশের হিরের শহর বলে পরিচিত পান্নাতে। পান্নার রানিপুরের একটি খনিতে কাজ করার সময় এই হিরেটি পান আনন্দলাল কুশওয়াহা নামে এক ব্যক্তি। তিনিই সেটি তুলে আনেন। পরে তা জমা দেন নির্দিষ্ট জায়গায়। খনিজ আধিকারিক এসএম পাণ্ডে হীরক খণ্ডটির দাম না বলতে চাইলেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটির দাম কম করে ৫০ লক্ষ টাকা।

হিরেটি তাঁর হাত দিয়েই পাওয়া গিয়েছে। এটি আনন্দলাল-এর জীবনে একটা বড় পাওনা। তিনি আরও দামি পাথর তুলে আনতে চান বলে জানিয়েছে আনন্দ। এদিকে ওই হীরকখণ্ডটি পাওয়ার জন্য আনন্দ একটি টাকা পাবেন। পান্নাতে এমন খনি রয়েছে যেখান থেকে হিরে তুলে আনতে অনেক মানুষ কর্মরত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026