National

দেশে সংক্রমণ বাড়ছে, তারমধ্যেই রেকর্ড সুস্থতা

দেশে ক্রমশ বাড়ছে সংক্রমণ। তারমধ্যেই রেকর্ড সংখ্যক সুস্থতা নজর কাড়ল।

নয়াদিল্লি : দেশে করোনা সংক্রমণ দৈনিক ৩৭ হাজারি ঘরেই ঘোরাফেরা করছে। গত একদিনেও দেশে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৭২৪ জন। যার হাত ধরে দ্রুত দেশে মোট সংক্রমণ এবার পৌঁছে গেল ১২ লক্ষের কাছে। দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা এখন ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ১৩৩ জন।

দেশে যখন সংক্রমণ বেড়েই চলেছে তখন মৃত্যুও কিন্তু বাড়ছে। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ২৮ হাজার ৭৩২ জনে। যারমধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১২ হাজার ২৭৬ জনের। সংক্রমণের নিরিখে দেশের মধ্যে নবম রাজ্য হিসাবে রয়েছে পশ্চিমবঙ্গ।

সংক্রমণ ও মৃত্যু যখন প্রতিদিনই বেড়ে চলেছে তখন দৈনিক সুস্থতাও কিন্তু যথেষ্ট বাড়ছে। গত একদিনে দেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনামুক্ত হয়েছেন। গত একদিনে দেশে ২৮ হাজার ৪৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৫৩ হাজার ৫০ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026