National

একদিনে সংক্রমণ কিছুটা কমল, ২৮ হাজার পার করল মৃত্যু

গত একদিনে দেশে করোনা সংক্রমণ কিছুটা কমল। অন্যদিকে মৃত্যু এদিন পার করে গেল ২৮ হাজারি গণ্ডি।

নয়াদিল্লি : গত একদিনে দেশে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমল। প্রতিদিনই করোনা সংক্রমণ নয়া রেকর্ড গড়ছিল। গত কয়েকদিনে তা রীতিমত আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করেছিল। যা আপাতত গত একদিনে সামান্য হলেও কমল। গত একদিনে দেশে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ১৪৮ জন। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১১ লক্ষ ৫৫ হাজার ১৯১ জনে। তবে দেশে অ্যাকটিভ রোগী এদিন ৪ লক্ষ পার করেছে। এখন দেশে অ্যাকটিভ করোনা রোগী ৪ লক্ষ ২ হাজার ৫২৯ জন।

দেশে গত একদিনে যেমন করোনা সংক্রমণ কিছুটা হলেও কমেছে, তেমনই কিছুটা কমেছে বাড়তে থাকা দৈনিক মৃত্যু। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৮৭ জনের। যার হাত ধরে এদিন অবশ্য ২৮ হাজারি ঘরে ঢুকে পড়েছে ভারতে করোনায় মৃতের সংখ্যা। ভারতে এখন করোনায় প্রাণ গেছে ২৮ হাজার ৮৪ জনের।

করোনায় সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকে। দেশে গত একদিনে করোনায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও রেকর্ড গড়েছে। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৪৯১ জন। যার হাত ধরে দেশে এখন মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ২৪ হাজার ৫৭৮ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026