National

মরণ ঝাঁপে মৃত তরুণ চিকিৎসক

৩ তলা থেকে মরণ ঝাঁপ। সেই ঝাঁপ শেষ করে দিল এক তরুণ চিকিৎসকের জীবন।

চেন্নাই : ভালই কাজ করছিলেন তিনি। তরুণ ঝকঝকে চিকিৎসক। হাসপাতালে চিকিৎসার পাশাপাশি চিকিৎসা শাস্ত্রে স্নাতকোত্তর স্তরে পড়াশোনাও করছিলেন। ভালই চলছিল সবকিছু। তাঁর এমন রহস্যমৃত্যুতে হতবাক সকলেই। ওই তরুণ চিকিৎসক ৩ তলা থেকে ঝাঁপ দিয়েছেন বলেই প্রাথমিক অনুমান পুলিশের। তবে তিনি ঝাঁপই দিয়েছেন, নাকি এর পিছনে অন্য রহস্য রয়েছে তা তদন্ত সাপেক্ষ।

ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। স্ট্যানলি মেডিক্যাল হসপিটাল-এর চিকিৎসক ছিলেন কান্নান নামে ওই তরুণ চিকিৎসক। অর্থোপেডিক সার্জারি বিভাগে কর্মরত ছিলেন। তিনি ছিলেন তামিলনাড়ুর বাসিন্দা। তবে চেন্নাইয়ের নয়। তাই তিনি হস্টেলে থাকতেন। সেই হস্টেলেরই ৩ তলা থেকে ঝাঁপ দেন কান্নান।

চিকিৎসকেরা জানান, নিচে পড়ার পর তাঁর মাথায় আঘাত লাগে। যা এতটাই গুরুতর ছিল যে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা খুঁজে দেখছে পুলিশ। কারণ ওই চিকিৎসকের কাছে বা ঘরে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026