National

হলুদ গা, গোলাপি চোখ, কৃষকের হাতে অতিবিরল প্রাণি

চাষের সময় নজরে পড়ায় সেটিকে তুলে বাড়িতে এনেছিলেন এক কৃষক। পরে জানতে পারলেন কী অতিবিরল প্রাণি তাঁর হাতে এসেছে!

চাষের কাজ করছিলেন ক্ষেতে। সেই সময় তাঁর জমিতে একটি হলুদ রঙের প্রাণিকে ঘুরতে দেখেন তিনি। কাছে যেতে বুঝতে পারেন ওটা একটা কচ্ছপ। এমন হলুদ বরণ কচ্ছপ তিনি আগে কখনও দেখেননি। তাই সেটিকে তুলে নিয়ে আসেন বাড়িতে।

পরে খবর দেন বন দফতরে। বন দফতরের কর্মীরা ওই কৃষকের বাড়িতে এসে কচ্ছপটিকে দেখে তাজ্জব হয়ে যান। এ কচ্ছপের কথা তাঁরা শুনেছেন, কিন্তু দেখা হয়নি।

ঘটনাটি ঘটেছে ওড়িশার বালাসোরের সুজানপুর গ্রামে। বন দফতর জানাচ্ছে এ কচ্ছপ অতিবিরল প্রজাতির কচ্ছপের মধ্যে পড়ে। এমন কচ্ছপ দেখাই যায়না।

বন দফতরের এক প্রবীণ আধিকারিক সুশান্ত নন্দ-র দাবি এটা অ্যালবিনো প্রজাতির মধ্যে পড়ে। বেশ কয়েক বছর আগে সিন্ধ প্রদেশে এমন এক কচ্ছপের দেখা মিলেছিল।

কচ্ছপটিকে ওই কৃষকের কাছ থেকে উদ্ধার করে নিয়ে গেছেন বন কর্মীরা। কচ্ছপটির সবচেয়ে বড় বিশেষত্ব তার হলুদ রং ও গোলাপি চোখ।

যা দেখেই বন আধিকারিকের ধারণা এটি অ্যালবিনো প্রজাতির কচ্ছপ। যা বিশ্বে অতিবিরল প্রজাতির কচ্ছপের মধ্যে পড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026