National

একদিনে ৪০ হাজার পার সংক্রমণ, ২৭ হাজারের ঘরে মৃত্যু

ভারতে একদিনে ফের রেকর্ড সংক্রমণ। মাত্র ২৪ ঘণ্টায় ৪০ হাজার পার করে গেল নতুন সংক্রমণ।

নয়াদিল্লি : ভারতে দৈনিক সংক্রমণ প্রতিদিনই নয়া রেকর্ড গড়ছে। গত একদিনে তা নয়া রেকর্ড গড়ে ৪০ হাজারও পার করে গেল। গত একদিনে ভারতে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা ৪০ হাজার ৪২৫ জন। যা এখনও পর্যন্ত একদিনের নিরিখে কখনও দেখা যায়নি। যার হাত ধরে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা এদিন ১১ লক্ষ পার করে গেছে। দেশে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১১ লক্ষ ১৮ হাজার ৪৩ জন।

সংক্রমণ যেমন গতিতে বাড়ছে মৃত্যুও তেমনই বাড়ছে। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৮১ জনের। যার হাত ধরে দেশে মোট করোনায় মৃত্যু এদিন ২৭ হাজারি ঘরে ঢুকে পড়ল। দেশে এখন মোট করোনায় মৃতের সংখ্যা ২৭ হাজার ৪৯৭ জন। গত একদিনে মহারাষ্ট্রই মৃত্যু হয়েছে ২৫৮ জনের। প্রায় ১২ হাজারের দরজায় পৌঁছে গেছে মহারাষ্ট্রে মোট মৃতের সংখ্যা।

দেশে সংক্রমণ ও মৃত্যু যেমন রেকর্ড গড়ছে প্রতিদিন তেমনই আবার সুস্থ হয়ে ওঠাও রেকর্ড গড়ছে। গত একদিনে দেশে করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২২ হাজার ৬৬৪ জন। যার হাত ধরে দেশে করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৭ লক্ষের ঘরে প্রবেশ করল। দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ৭ লক্ষ ৮৭ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026