National

জলের তলায় রাজধানী, জলে ভাসছে দেহ

অতি প্রবল বৃষ্টিতে ভেসে গেল রাজধানী দিল্লি। জলের তলায় চলে গেছে প্রায় গোটা শহরটাই। মৃত্যু হয়েছে ১ জনের।

নয়াদিল্লি : করোনার দাপট তো রয়েছেই। তারসঙ্গে মাঝে মধ্যেই ভূমিকম্প। তারমধ্যেই পঙ্গপালের হানা। গ্রীষ্মে অস্বাভাবিক গরমের পর এবার বর্ষায় বৃষ্টির দাপট। রবিবার সকালে দিল্লিবাসীর ঘুম ভাঙে অতি প্রবল বৃষ্টির শব্দে। সেই তোড়ে বৃষ্টির হাত ধরে দ্রুত দিল্লি জুড়ে জল বাড়তে থাকে। ক্রমশ নিচু এলাকাগুলো জলের তলায় চলে যেতে থাকে। আন্ডারপাসে তো বাসের মাথাটুকুই দেখা যাচ্ছে। অনেক গাড়িও জলের তলায় চলে গেছে।

মিন্টো ব্রিজের কাছে এক ব্যক্তির দেহ জলে ভাসতে দেখেন দিল্লির রেল ইয়ার্ডে কর্মরত এক ব্যক্তি। তিনি রেললাইনে কাজ করার সময় ব্রিজের নিচে জলে ভাসতে দেখেন দেহটিকে। সময় নষ্ট না করে তিনি নিজেই নিচে নেমে আসেন। তারপর সাঁতার কেটে পরে দেহটি উদ্ধার করেন। মৃত ব্যক্তি একজন ট্রাক চালক বলে জানতে পারা গেছে।

ওই মিন্টো ব্রিজের তলাতেই জলে আটকে পড়া একটি বাসের যাত্রীদেরও পরে দমকলকর্মীরা এসে উদ্ধার করেন। এদিকে এদিনের বৃষ্টিতে গোটা দিল্লি শহরটাই প্রায় জলের তলায় চলে গেছে। কোথাও বেশি তো কোথাও কম। দিল্লি বলেই নয়, দিল্লির আশপাশের বড় এলাকা জুড়েই এদিন প্রবল বৃষ্টি পরিস্থিতি জটিল করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026