National

তিরুপতি মন্দিরে দর্শন বন্ধ করতে বলল পুলিশ

তিরুপতি মন্দিরে ভক্ত সমাগমের সংখ্যা বাঁধা। এবার দর্শনই বন্ধ করতে বলল পুলিশ।

তিরুপতি : ভেঙ্কটেশ্বর মন্দিরের ১৪০ জন কর্মচারি করোনা আক্রান্ত। ক্রমশ বেড়েছে সংখ্যাটা। কিন্তু তারপরেও আনলক পর্বে খুলে যাওয়া তিরুপতি মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ হয়নি। দরজা খুলেই রেখেছে তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ। তিরুমালা পর্বতের ওপর অবস্থিত বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরে এবার ভক্তদের প্রবেশ নিষেধ নিয়ে টিটিডি-কে চিঠি দিল পুলিশ।

তিরুপতি মন্দিরে হুহু করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবার দর্শন বন্ধ করার জন্য তিরুমালা তিরুপতি দেবস্থানম-কে চিঠি দিয়ে অনুরোধ করেছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কর্তৃপক্ষ। কদিনের মধ্যেই আলোচনায় বসে এটি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ওয়াই ভি সুব্বা রেড্ডি।

পুলিশ অবশ্য দর্শন বন্ধের পাশাপাশি অন্য রাস্তাও খোলা রেখেছে। চিঠিতে পুলিশের তরফে জানানো হয়েছে যদি দর্শন একান্তই বন্ধ করা না যায়, তবে অন্তত কন্টেনমেন্ট জোনের মানুষকে দর্শনে অনুমতি না দেওয়া বা যেসব রাজ্য ভয়ংকরভাবে করোনা সংক্রমণের শিকার সেসব রাজ্যের মানুষকে দর্শনে অনুমতি না দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া প্রতি ঘণ্টায় ২৫০ জনের বেশি মানুষকে দর্শনের অনুমতি না দিতে পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026