National

বৃদ্ধার মুণ্ড নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

এক হাতে এক বৃদ্ধার মুণ্ড। আর অন্য হাতে কুড়ুল। এভাবেই পুলিশ স্টেশনে হাজির হল এক ব্যক্তি।

ভুবনেশ্বর : বেশ কিছুদিন ধরেই তার তুতোভাইয়ের শরীর ভাল যাচ্ছিল না। তাই তাঁকে সুস্থ করতে তাঁকে নিয়ে চিকিৎসক নয়, বরং এক ডাকিনীবিদ্যায় পারদর্শী বৃদ্ধার কাছে যায় কার্তিক কেড়েই নামে এক ব্যক্তি। ওই মহিলা কথা দেন যে তিনি তাঁর কালো যাদুর শক্তিতে কার্তিকের তুতোভাইকে সারিয়ে দেবেন। ২ জন তারপর বাড়ি ফিরে আসে। কিন্তু সমস্যা আরও জটিল আকার নেয়।

ক্রমশ অবনতি হতে থাকে তুতোভাইয়ের পরিস্থিতির। চিকিৎসকের চেয়ে কালো যাদুতে বিশ্বাসী পরিবার তবু অপেক্ষায় থাকে যে ওই বৃদ্ধা নিশ্চয়ই সারিয়ে দেবেন। কিন্তু তা বাস্তবে হয়নি। বরং গত বুধবার মৃত্যু হয় ওই যুবকের। তারপরই কার্তিক কেড়েই ওই বৃদ্ধার ওপর চরম রাগে তাঁর কাছে হাজির হয়।

হাতে ছিল কুড়ুল। সেই কুড়ুল দিয়েই ওই বৃদ্ধার মুণ্ড ধর থেকে আলাদা করে দেয় কার্তিক। তারপর একহাতে ৬২-র বৃদ্ধার মুণ্ড ও অন্য হাতে কুড়ুলটি নিয়ে সে সোজা হাজির হয় পুলিশ স্টেশনে। প্রাথমিক চমক কাটিয়ে পরে পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুর জেলার ছাতারা গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026