উত্তরপ্রদেশের প্রয়াগরাজের গেরুয়া পাড়া, ছবি - আইএএনএস
প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ) : তাঁর জন্মদিন এপ্রিলে। কিন্তু ২০১০ সালে একটি বোমা বিস্ফোরণে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান তিনি। সেই থেকে তিনি বছরে ২ বার জন্মদিন পালন করেন। একটি এপ্রিলে, দ্বিতীয়টি জুলাইতে। তাঁর এই জন্মদিন উপলক্ষে তিনি এবার এক অভিনব কাণ্ড ঘটালেন। তিনি যে পাড়ায় থাকেন, সেই পাড়ার সব বাড়ি গেরুয়া রং করে দিলেন। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ২ বাসিন্দা।
উত্তরপ্রদেশের অসামরিক বিমানপরিবহন মন্ত্রী নন্দগোপাল গুপ্তা। তিনি প্রয়াগরাজের বাহাদুরগঞ্জ এলাকার বাসিন্দা। পাড়ার এক একটি বাড়ির বাসিন্দা তাঁদের পছন্দের রং করে রেখেছিলেন বাড়িতে। কিন্তু জুলাইতে তাঁর দ্বিতীয় জন্মদিন পালন করতে গিয়ে মন্ত্রী তাঁর দলকে আরও বেশি করে তুলে ধরতে পাড়ির সব বাড়িতে গেরুয়া রং করে দেন। অভিযোগ এজন্য কোনও বাড়ির মালিকের অনুমতিটুকু নেননি তিনি।
মন্ত্রীর এই খেয়াল অবশ্য সকলে মেনে নেননি। ইতিমধ্যেই পাড়ার ২ বাসিন্দা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, এভাবে জোর করে বাড়ি গেরুয়া রং করার বিরুদ্ধে বলতে গেলেও তাঁদের কথায় কান না দিয়েই যাঁরা রং করছিলেন, তাঁরা বাড়ির সামনেটা পুরো গেরুয়া রং দিয়ে ভরিয়ে দিয়ে চলে যান। অন্যদিকে মন্ত্রী নন্দগোপাল গুপ্তার দাবি, এখানে কিছু মানুষ আছেন যাঁরা সৌন্দর্যায়ন ও উন্নয়ন পছন্দ করছেননা। তাঁরাই প্রতিবাদ করছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…