ফাইল : ঝিলের মধ্যে চলছে উদ্ধারকাজ, ছবি - আইএএনএস
গৌতমবুদ্ধ নগর : পেশায় ব্যবসায়ী। বয়স মাত্র ২২ বছর। পারিবারিক ব্যবসা। সেই ব্যবসা যথেষ্ট দক্ষতার সঙ্গেই সামলাচ্ছিলেন। থাকতেনও এক বর্ধিষ্ণু বহুতল আবাসনে। ওই আবাসনেই থাকতেন ওই তরুণের ২ বন্ধু। পুলিশ জানাচ্ছে গত ৫ জুলাই ওই তরুণ ব্যবসায়ী আদিত্য সোনির সঙ্গে তাঁর ২ বন্ধুর ঝগড়া বাঁধে। আদিত্য হাসির ছলেই ২ বন্ধুকে এমন কিছু বলেন যা তারা সহ্য করতে পারেনি।
সামান্য ঝগড়া। তারপরই আদিত্যর ওপর ঝাঁপিয়ে পড়ে ২ বন্ধু। তাঁকে প্রথমে রড দিয়ে পেটানো হয়। তারপর তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর আদিত্যর দেহ লোপাট করতে একটি গাড়িতে ২ বন্ধু রওনা দেয় গ্রেটার নয়ডার যে গৌর অতুল্যম সোসাইটিতে তারা থাকত সেখান থেকে কাছের একটি খালের দিকে।
সুনসান এলাকা দেখে খালের জলে দেহ ভাসিয়ে দেয় তারা। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশ নিখোঁজ আদিত্যর খোঁজে নেমে ২ বন্ধুকে গ্রেফতার করে। তারা পুলিশের কাছে স্বীকার করে তারাই হত্যা করেছে। কোথায় লাশ ফেলেছে তারা তাও জানিয়ে দেয়। পুলিশ খালের জলে ডুবুরি নামায়। ডুবুরিরাই জলের তলা থেকে তুলে আনে আদিত্য সোনির দেহ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…