National

দেশে করোনা সংক্রমণ ৯ লক্ষ পার করল

দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ৯ লক্ষ পার করে গেল। দেশে এখন করোনা সংক্রমিতের সংখ্যা ৯ লক্ষ ৬ হাজার ৭৫২ জন।

নয়াদিল্লি : ভারতে যেভাবে করোনা সংক্রমণ হুহু করে বাড়ছিল তাতে অনেকেই মনে করছিলেন যে দৈনিক সংক্রমণ ৩০ হাজার পার করা সময়ের অপেক্ষা। কিন্তু গত ৩ দিন ধরে তা ২৮ হাজারি ঘরেই ঘুরপাক খাচ্ছে। ভারতে গত একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৪৯৮ জন। যার হাত ধরে দেশে মোট সংক্রমণ গিয়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬ হাজার ৭৫২ জনে।

সংক্রমণ যেমন বাড়ছে তেমনই বাড়ছে মৃতের সংখ্যাও। ৫৫৩ জন গত একদিনে করোনায় মারা গেছেন। যার হাত ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৭২৭–এ। সংক্রমণ থেকে মৃত্যু সব দিক থেকেই অনেক এগিয়ে মহারাষ্ট্র। দেশের মোট মৃতের প্রায় অর্ধেকের কাছে মহারাষ্ট্রেই মারা গেছেন।

সংক্রমণ ও মৃত্যু যখন মাথাচাড়া দিয়েছে তখন কিন্তু অন্যদিকে দেশে সুস্থ মানুষের সংখ্যাও বাড়ছে। গত একদিনে দেশে করোনা সারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৯৮৯ জন। যার হাত ধরে দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৫ লক্ষ ৭১ হাজার ৪৬০ জন। শতাংশের হিসাবে দেশে সুস্থতার হার প্রায় ৬৩ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026