National

বিস্ফোরণে উড়ে গেল পিচের রাস্তা, গেস্ট হাউস

আতঙ্কের মাও তাণ্ডব। পাকা পিচের রাস্তা, গেস্ট হাউস উড়িয়ে দিল মাওবাদীরা। উড়ল একের পর এক গাড়িও।

রাঁচি : মাওবাদী তাণ্ডব নতুন কিছু নয়। তবে এবার যা হল তাতে স্থানীয় মানুষের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেছে। তাণ্ডবলীলা ছিল এতটাই ভয়ংকর। সোমবার ভোরে মাওবাদীরা একটি পাকা রাস্তাই বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়। বিস্ফোরণের জন্য সিলিন্ডার বোমা ব্যবহার করে তারা। পুলিশ জানাচ্ছে পিচের রাস্তার একটা অংশ খুঁড়ে তার তলায় সিলিন্ডার বোমাটি চাপা দিয়ে দেয় মাওবাদী গেরিলারা।

ওই সিলিন্ডার থেকে একটি তার বেরিয়ে দূরে গিয়েছিল। সেই তারের সাহায্যেই অনেক দূর থেকে বিস্ফোরণ ঘটায় তারা। উড়ে যায় রাস্তা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিস্ফোরণের জেরে একটি বিশাল গর্ত তৈরি হয়ে যায়। রাস্তার একটা বড় অংশ উড়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার খুতিপানি এলাকায়।

সোমবার ভোরে এই ঘটনা ঘটানোর আগে মাওবাদীরা রবিবার রাতে বারাকেলার জঙ্গলে ফরেস্ট রেঞ্জ গেস্ট হাউসে হামলা চালায়। পুলিশ জানাচ্ছে, গেস্ট হাউসটি প্রথমে রাতের অন্ধকারে ঘিরে ফেলে শতাধিক মাওবাদী গেরিলারা। তারপর ফরেস্ট অফিসের কর্মী ও তাঁদের পরিবারের ওপর হামলা চালায়। তাঁদের মারধর করে। বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় গেস্ট হাউস। ১৩টি গাড়িও উড়িয়ে দেয় তারা। এমনকি বন দফতরের কয়েকজন কর্মী ও তাঁদের পরিবারকে পণবন্দি করে। তবে ৫ ঘণ্টা পর ছেড়েও দেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026