National

লুকিয়ে গৃহস্থের ঘরে ঢুকল লেপার্ড, নজরে পড়ল পাশের বাড়ির

ঘাপটি মেরে ছিল। তারপর টুক করে ঢুকে পড়ে গৃহস্থের ঘরে। যা নজরে পড়ে যায় পাশের বাড়ির বাসিন্দার।

মোরাদাবাদ (উত্তরপ্রদেশ) : তাঁরই প্রথমে নজরে পড়ে বিষয়টি। একটা কী যেন ঘাপটি মেরে ধীর পায়ে ঢুকছে তাঁরই পাশের বাড়িতে। কী ঢুকছে তা ভাল করে দেখতে গিয়ে তাঁর শরীরে হিমস্রোত বয়ে যায়। একটা লেপার্ড ওভাবে পাশের বাড়িতে ঢুকছে। পাশের বাড়িতে থাকেন মা ও ছেলে। লেপার্ড যদি ঘরে ঢুকে তাঁদের ওপর ঝাঁপ দেয় তো রক্ষে নেই। এটা বুঝতে পেরেই ওই ব্যক্তি দ্রুত আশপাশের সকলকে খবর দেন। সকলে হাতে লাঠি ও লোহার রড নিয়ে ছুটে আসেন সেখানে।

লেপার্ড অবশ্য বাইরে কী হচ্ছে জানত না। সে গৃহস্থের বাড়িতে ঢুকে তাঁদের ওপর হামলা চালায়। তাতে আহত হন মা ও ছেলে। যদিও তার মধ্যেই হৈচৈ শুরু করেন গ্রামবাসীরা। মা ও ছেলেকে রক্ষা করতে গ্রামবাসীদের চিৎকারে ফের বেরিয়ে আসে লেপার্ডটি। আর বেরিয়ে আসতেই তাকে রড ও লাঠি দিয়ে পেটাতে শুরু করেন আতঙ্কিত গ্রামবাসীরা।

পালাতে পারেনি লেপার্ডটি। বরং মারের চোটে অজ্ঞান হয়ে যায়। তারপরই তার পা বেঁধে পুলিশে খবর দেন গ্রামবাসীরা। বন দফতর লেপার্ডটিকে আহত অবস্থায় উদ্ধার করে পশু হাসপাতালে পাঠিয়েছে। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ অবশ্য দায়ের হয়নি। মা ও ছেলেকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের ঠাকুরওয়াড়া এলাকায়। যার পাশেই রয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

মীন রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 9, 2026

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026