National

গোয়ায় ফিরছে কংগ্রেস

সকালে ইভিএম খোলার পর থেকেই শুরু হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষ হাসি যে কংগ্রেস হাসতে চলেছে তা দুপুর গড়াতই পরিস্কার হয়ে যায়। বিজেপির হাত থেকে গোয়া ছিনিয়ে নিতে আর ১ জন বিধায়কের সমর্থন চাই। গোয়ার ৪০টি আসনের মধ্যে কংগ্রেস শিবির ২০টি, বিজেপি ১৩টি ও অন্যান্যরা ৭টি আসন পেয়েছে। অন্যান্যদের মধ্যে ১ জনের সমর্থন পেলেই গোয়ায় সরকার গড়বে কংগ্রেস। গোয়ার মান্দরেম কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকার। অন্যদিকে মারগাঁও থেকে জিতেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা দিগম্বর কামাত। রাজ্যে জয়ের জন্য কংগ্রেস কর্মী-সমর্থকদের অভিনন্দনও জানিয়েছেন তিনি। এদিকে এবার গোয়ায় নজর কেড়েছে নোটা। মোট ভোটের ১.২ শতাংশ ভোট গেছে নোটায়। গোয়ার পর নোটা ভাল ভোট পেয়েছে উত্তরাখণ্ডে।

 

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026