National

সুটকেসে মিলল যুবতীর টুকরো দেহ, মাথা আলাদা প্যাকেটে

এক যুবতীর টুকরো হওয়া দেহ পাওয়া গেল একটি সুটকেস থেকে।

বারাবাঁকি (উত্তরপ্রদেশ) : একটি সুটকেস পড়ে আছে একটি বন্ধ কারখানার চত্বরে। সুটকেসটিতে কি রয়েছে তা জানা নেই। তবে দুর্গন্ধ বার হচ্ছে। স্থানীয়রা কেউ তা খোলার সাহস দেখাননি। পরিত্যক্ত সুটকেস যখন তখন বোমাটোমাও থাকতে পারে! এমন একটা আশঙ্কাও হয়তো তাঁদের ছিল। আবার পচা গন্ধ কেন তা নিয়ে কৌতূহলও ছিল। ফলে তাঁরা পুলিশে খবর দেন। গত মঙ্গলবার রাতে পুলিশ খবর পেয়ে রাতেই ওই কারখানায় হাজির হয়।

পুলিশই আসার পর ওই সুটকেস খোলে। আর খুলতেই চমকিত হয় তারা। সুটকেসের মধ্যে রয়েছে এক যুবতীর টুকরো টুকরো দেহ। দেহটিকে কেটে ছোট ছোট টুকরো করে সুটকেসে সেট করা রয়েছে। যুবতীর বয়স প্রায় ৩০-এর কাছে বল মনে করছে পুলিশ। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি।

যুবতীর দেহাংশ সুটকেসের থেকে পাওয়া গেলেও তাঁর মাথা ও একটি পা পাওয়া যায়নি ওই সুটকেসে। ফলে পুলিশ ওই বন্ধ কারখানা চত্বরেই আশপাশে খোঁজা শুরু করে। একটু খুঁজতেই একটি পলিথিনের প্যাকেট উদ্ধার হয়। তার মধ্যে ছিল যুবতীর কাটা মুণ্ড এবং একটি পা। পুলিশের অনুমান অন্য কোথাও যুবতীকে হত্যা করে এখানে ফেলে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকি-তে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026