National

৭ লক্ষের দরজায় কড়া নাড়ছে ভারতে করোনা সংক্রমণ

ভারতে করোনা সংক্রমণ পৌঁছে গেল ৭ লক্ষের দরজায়। পার করা এখন সময়ের অপেক্ষা।

নয়াদিল্লি : দেশে করোনা সংক্রমণে দৈনিক প্রায় ২৫ হাজারি একটা চিত্র এদিনও বজায় রইল। গত একদিনে দেশে নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ২৪ হাজার ২৪৮ জন। সেই প্রায় দৈনিক ২৫ হাজারের ঘর ধরে রাখল সংক্রমণ। এদিনের সংক্রমিতের সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬ লক্ষ ৯৭ হাজার ৪১৩ জনে। এই সংখ্যা বৃদ্ধি এদিন বিশ্ব সংক্রমণ তালিকায় ভারতকে ৩ নম্বরে তুলে নিয়ে গেছে। পিছনে ফেলে দিয়েছে রাশিয়াকে।

সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুও দেশে বেড়ে চলেছে। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪২৫ জনের। ফলে দেশে এখন করোনায় মৃতের মোট সংখ্যা গিয়ে দাঁড়াল ১৯ হাজার ৬৯৩ জনে। এখনও দেশের মধ্যে করোনায় মৃত্যুর নিরিখে অন্য রাজ্যগুলির তুলনায় অনেকটাই এগিয়ে মহারাষ্ট্র। এদিকে গত একদিনে দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৮০ হাজার ৫৯৬টি। তারমধ্যেই ২৪ হাজার ২৪৮ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে।

সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও বেড়ে চলেছে। দেশে এখন মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪ লক্ষ ২৪ হাজার ৪৩২ জন। অন্যদিকে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ২৮৭ জন। দেশে করোনা মুক্ত মানুষের হার ৬০ শতাংশ পার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026