National

মাওবাদী নিকেশে বড়সড় সাফল্যে পেল পুলিশ

মাওবাদী দমনে বিভিন্ন রাজ্যের পুলিশ সক্রিয়। রবিবার সকালে মাওবাদী নিকেশে বড়সড় সাফল্য হাতে এল পুলিশের।

ভুবনেশ্বর : মাওবাদী দমনে লড়ছে বিভিন্ন মাওবাদী অধ্যুষিত রাজ্য। সেই তালিকায় রয়েছে ওড়িশাও। ওড়িশার কান্ধামল জেলার তুমুড়িবান্দা এলাকায় রবিবার সকালে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর আসে পুলিশের কাছে। খবর পাওয়া মাত্র ডিসট্রিক্ট ভলান্টারি গ্রুপ বা ডিভিএফ এবং স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজি যৌথভাবে এলাকায় উপস্থিত হয়। যৌথ সুরক্ষাবাহিনীকে দেখা মাত্র মাওবাদীরা তাদের লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে।

আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। জেলার পুলিশ সুপার নিজে এদিনের অপারেশনে হাজির ছিলেন। মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই শুরু হয়। রবিবার সকালে শুরু হওয়া এই গুলির লড়াই বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। অবশেষে ৪ মাওবাদীকে গুলিতে ঝাঁঝরা করে দিতে সক্ষম হয় পুলিশ। আহত হয় বেশ কয়েকজন মাওবাদী।

মৃত্যু ও জখম হওয়ার পর মাওবাদীরা পিছু হঠে। যৌথবাহিনী মাওবাদীদের আস্তানা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ৪ মাওবাদীকে নিকেশ ও বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করাকে ওড়িশায় উগ্রপন্থা রুখতে পুলিশের বড় সাফল্য বলেই মনে করছে ওড়িশা পুলিশ। এদিকে ওই এলাকা জুড়ে দুপুর পর্যন্ত খানাতল্লাশি চলে। কোথাও মাওবাদীদের কোনও হদিশ পাওয়া যায় কিনা তা তন্নতন্ন করে খুঁজে দেখে যৌথবাহিনী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026