প্রতীকী ছবি
রতলাম : এখন বিয়ের দিনের জন্য সাজতে অনেক তরুণীই পার্লারকে বেছে নেন। জীবনের এই বিশেষ দিনটায় সাজে এতটুকু খামতি রাখতে চান না তাঁরা। ব্রাইডাল মেকআপ এখন বিউটি পার্লারগুলির রমরমা ব্যবসাও। গত রবিবার বিয়ের আগে এক তরুণীও গিয়েছিলেন বিউটি পার্লারে কনের সাজ সাজতে। পার্লারে ঢুকে সাজতেও বসে গিয়েছিলেন। ঠিক তখনই এল একটা ফোন। আর ঠিক তারপরই মহিলাদের পার্লারে বেমালুম ঢুকে আসে এক যুবক।
সময় নষ্ট না করে ওই যুবক সোজা ওই তরুণীর সামনে হাজির হয়। তারপর একটি ধারাল অস্ত্র দিয়ে তরুণীর গালা কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় অর্ধেক কনের সাজে থাকা তরুণী লুটিয়ে পড়েন। বিউটি পার্লারে আর্তনাদ করে ওঠেন অন্যরা। যুবক যেভাবে ঢুকেছিল সেভাবেই নির্বিকারভাবে বেরিয়ে যায় পার্লার ছেড়ে। পুলিশ পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। সন্ধেয় যে মেয়েটি একরাশ স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন, সেই সন্ধেয় তাঁর দেহটার জায়গা হল লাশকাটা ঘরে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলাম জেলায়। অভিযুক্ত যুবককে খুঁজছে পুলিশ। পুলিশ মনে করছে এই ঘটনার পিছনে প্রেম ঘটিত কোনও কারণ রয়েছে। তরুণী বিয়ের পিঁড়িতে বসছেন দেখে ওই যুবক তাঁকে হত্যার সিদ্ধান্ত নেয়। এমনও জানা যাচ্ছে যে অভিযুক্ত যুবকের সঙ্গে ওই তরুণীর ফেসবুকে সম্পর্ক তৈরি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শেষ মুহুর্তে বরকে বিয়ে করতে আসতে মানা করে দেয় শোকস্তব্ধ তরুণীর পরিবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…