National

দেশে নতুন উচ্চতায় সংক্রমণ, একদিনে মৃত্যুও সর্বাধিক

দেশে একদিনে আক্রান্তের সংখ্যা নতুন উচ্চতা ছুঁল। একদিনে মৃত্যুও হল সর্বাধিক।

নয়াদিল্লি : দেশে প্রতিদিনই দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত একদিনে তা ২৫ হাজারের মুখে পৌঁছে গেল। গত একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৫০ জন। ফলে দেশে করোনা সংক্রমিতের মোট সংখ্যা বেড়ে হল ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৫ জন। ভারত এদিন যেখানে পৌঁছে গেলে তাতে আর একদিনের মধ্যেই ভারত রাশিয়াকে ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে সংক্রমণের নিরিখে ভারত বিশ্বের মধ্যে ৩ নম্বরে উঠে আসবে। আমেরিকা, ব্রাজিলের পরই চলে আসবে ভারতের নাম।

দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ার পাশাপাশি মৃত্যুও বাড়ছে। গত একদিনে মৃত্যু রেকর্ড গড়েছে। একদিনে করোনায় এত মানুষের মৃত্যু এর আগে কখনও হয়নি। গত একদিনে দেশে ৬১৩ জনের মৃত্যু হয়েছে। যার হাত ধরে মৃতের সংখ্যা ১৯ হাজারের গণ্ডি এদিন পার করেছে। ভারতে এখন করোনায় মৃতের মোট সংখ্যা ১৯ হাজার ২৬৮ জন। অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ৪৪ হাজার ৮১৪ জন।

দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ যখন বাড়ছে তখন সুস্থ হয়ে ওঠাও দৈনিক তাল মিলিয়ে বাড়ছে। দেশে গত একদিনে করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৮৫৬ জন। যার হাত ধরে এদিন ৪ লক্ষ পার করল করোনামুক্ত মানুষের সংখ্যা। দেশে এখন করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯ হাজার ৮৩ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026