National

এক পুলিশ আধিকারিকের নির্মম আচরণের ছবি ভাইরাল

এতটা নির্মম হতে পারলেন কীভাবে? তাও আবার একজন পুলিশ আধিকারিক হয়ে! এটাই এখন বড় প্রশ্ন হয়ে সামনে আসছে।

নয়াদিল্লি : একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই আঁতকে উঠছেন। এক পুলিশ আধিকারিক তাঁর গাড়ি নিয়ে প্রথমে ধাক্কা মারেন এক ৬০ বছরের বৃদ্ধাকে। যা দেখে এক ব্যক্তি ওই পুলিশ আধিকারিককে হাত দিয়ে ইশারা করতে থাকেন। অনেকেই এগিয়ে আসেন। কিন্তু তা সত্ত্বেও ওই পুলিশ আধিকারিক কোনও কিছুর তোয়াক্কা না করে বনেটে ধাক্কা খেয়ে গাড়ির সামনে পড়ে যাওয়া ওই মহিলাকে টেনে নিয়ে যান বেশ কিছুটা। গাড়িতে হিঁচড়োতে হিঁচড়োতে ওই মহিলাকে টেনে নিয়ে যাওয়ার ঘটনায় আশপাশের মানুষ হতভম্ব হয়ে যান।

আশপাশের মানুষজন এরপর ওই পুলিশ আধিকারিককে আটকাতে গেলে পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ওই ব্যক্তি অন্য একজনকেও গাড়িতে চাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। পরে অবশ্য ওই পুলিশকর্মীকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা ধরা পড়েছে।

ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির চিল্লা গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। যখন তিনি গাড়ি চালাচ্ছিলেন তখন মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। যোগেন্দ্র নামে ৫৬ বছরের ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026