সোনার মাস্ক পরে শঙ্কর কুরাদে, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @moni_tiwari
পুনে (মহারাষ্ট্র) : করোনা আতঙ্ক হতে পারে। মাস্ক বাধ্যতামূলক হতে পারে। তারপরেও বাড়ি থেকে বার হলে একটা চিন্তা থাকতে পারে। এন-৯৫ ছাড়া অন্য মাস্কে নিশ্চিন্তে থাকা যাবে তো? এ নিয়ে নানা মুনির নানা মত থাকতে পারে। কিন্তু এসব ছাড়াও শখ বড় জিনিস। মাস্ক যখন পরতেই হবে তবে তা অলংকার নয় কেন? এবার সত্যি সত্যিই মাস্ককে অলংকার বানিয়ে ফেললেন এক ব্যবসায়ী। সোনার দাম ৫০ হাজার পার করা নিয়ে দেশে যতই হৈহৈ পড়ুক না কেন! ওই ব্যবসায়ী কিন্তু নিজের জন্য একটি সোনার মাস্ক বানিয়ে নিয়েছেন। যার কানে আটকে রাখার জন্য দড়িগুলিও সোনার।
দেশে যে কটি শহরে করোনা তার করাল গ্রাস ভয়ংকর রূপে সামনে এনেছে তার একটি পুনে। সেই পুনে শহরের ব্যবসায়ী শঙ্কর কুরাদে এখন তাই কোনও ঝুঁকি না নিয়ে সরকারি নির্দেশ পালন করে মাস্ক পরে বাইরে বার হচ্ছেন। বাড়ি থেকে বার হলেই তিনি মুখে পরে নিচ্ছেন নিজের সোনার মাস্ক। যা তিনি ২ লক্ষ ৯০ হাজার টাকা খরচ করে বানিয়েছেন বলে দাবি করেছেন। তাঁর এই মুখে সোনার মাস্ক পরে ঘোরার দৃশ্য এখন ইন্টারনেটে হট কেকের মত ছড়াচ্ছে।
সোনার মাস্কটি তৈরি হয়েছে একটি পাতলা সোনার পাত দিয়ে। তাতে নিঃশ্বাস নেওয়ার জন্য অতি সূক্ষ্ম ছিদ্রও রয়েছে। কিন্তু এই সোনার তৈরি মাস্ক শখ মেটাতে পারে, করোনা থেকে সুরক্ষা দিতে পারে কী? সে প্রশ্নের উত্তর অবশ্য শঙ্কর কুরাদে-রও জানা নেই। তিনি পড়ছেন নিজের শখ মেটাতে। কারণ শখ বড় জিনিস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…