National

আঞ্চলিক দলের দিন শেষ?

৫ রাজ্যের নির্বাচনে বিজেপির ভাল ফল অবশ্যই প্রশংসার দাবি রাখে। বিরোধীরা নোট বাতিলের তত্ত্ব খাড়া করে বিজেপির ভোট ব্যাঙ্কে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেও তাতে কাজের কাজ কিছু হয়নি। বরং ফল হয়েছে উল্টো। নোট বাতিল বরং বিজেপির পালেই হাওয়া দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এবার কিন্তু শাসক বিরোধী হাওয়া খুব স্পষ্ট করে ধরা পড়েছে জনাদেশে। উত্তরপ্রদেশে সপা, মণিপুর ও উত্তরাখণ্ডে কংগ্রেস ছিল ক্ষমতায়। এই ৩ রাজ্যেই পাশা উল্টে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বিজেপি। আবার ঠিক উল্টো ছবি ধরা পড়েছে পঞ্জাব ও গোয়ায়। গোয়া ছিল বিজেপির শাসনে। আর পঞ্জাব বিজেপি-আকালি দল জোটের হাতে। এই দুই রাজ্যেই কিন্তু বিজেপি ধরাশায়ী। ফলে শাসক বিরোধী ভোট এবার ভারতের সব কোণায় সুস্পষ্ট। সেইসঙ্গে এবার কিন্তু বদলেছে আঞ্চলিক দলের রমরমার চিত্র। সে জায়গায় দেশের ২ প্রধান দলের ওপরই আস্থা রেখেছেন আমজনতা। উত্তরপ্রদেশে মুখ থুবড়ে পড়েছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি। পঞ্জাবে আকালি দল। মণিপুরে পিআরজেএ, এমএনডিপি-র মত দলগুলি এবার কার্যতই উড়ে গেছে। উড়ে গেছে গোয়ার আঞ্চলিক দল মহারাষ্ট্র গোমন্তক পার্টি, শিবসেনা। সে জায়গায় হয় বিজেপি অথবা কংগ্রেসের ঝুলিতে ভোট পড়েছে ভাল পরিমাণে। তবে আঞ্চলিক দল হলেও এবার ভোটে কিন্তু অন্য ছাপ তৈরি করল আম আদমি পার্টি।

 

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026