National

একদিনে ২১ হাজারের দরজায়, রেকর্ড উচ্চতায় সংক্রমণ

অবশেষে ২০ হাজার পার করেই গেল দৈনিক সংক্রমণ। শুধু ২০ হাজারই পার করল না, ২১ হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল সংক্রমণ।

নয়াদিল্লি : দেশে একদিনে ২০ হাজার সংক্রমণ হয়েও হয়নি এতদিন। এবার হল। গত একদিনে ২০ হাজার পার করে গেল সংক্রমণ। শুধু ২০ হাজারই পার করল না, একলাফে পৌঁছে গেল ২১ হাজারের দরজায়। গত একদিনে দেশে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেছে ২০ হাজার ৯০৩ জনে। যা এখনও রেকর্ড। তার আগের দিনও যেখানে একদিনে সংক্রমণ ছিল ১৯ হাজার ১৪৮ জন, সেখানে পরদিন তা পৌঁছল ২০ হাজার ৯০৩ জনে। রেকর্ড সংক্রমণের হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা এদিন পৌঁছে গেল ৬ লক্ষ ২৫ হাজার ৫৪৪ জনে।

দেশে করোনা সংক্রমণ যখন রেকর্ড অঙ্ক ছুঁয়েছে তখন দেশে করোনায় মৃতের সংখ্যাও বাড়ল। গত একদিনে ৩৭৯ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। যার হাত ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা এদিন ১৮ হাজার পার করে গেল। দেশে এখন মোট করোনায় মৃতের সংখ্যা ১৮ হাজার ২১৩ জন। দেশে এখন মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ২৭ হাজার ৪৩৯ জন। মৃত্যুর নিরিখে শীর্ষে মহারাষ্ট্রই।

দেশে করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যু যখন ক্রমেই বাড়ছে তখন একই সঙ্গে অনেকে দৈনিক সুস্থ হয়েও বাড়ি ফিরছেন। গত একদিনে রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যা এরমধ্যে কখনও হয়নি। গত একদিনে ২০ হাজার ৩২ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। প্রসঙ্গত এর আগে অবধি একদিনে ১৫ হাজার মানুষও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেননি। এদিন তা লাফিয়ে পৌঁছে গেল ২০ হাজারে। ফলে দেশে এখন করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লক্ষ ৭৯ হাজার ৮৯২ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026