National

মেয়ের পড়াশোনা নষ্ট হচ্ছে, বাবার চরম পদক্ষেপ

মেয়ের পড়াশোনার ক্ষতি হচ্ছে। অথচ তিনি কিছু করতে পারছেন না। এজন্য চরম পদক্ষেপ করলেন বাবা।

আগরতলা ও গুয়াহাটি : লকডাউন চলছে। তাই সব স্কুলই এখন অনলাইনে পড়াশোনা করাচ্ছে। আর অনলাইনে পড়াশোনার জন্য স্মার্টফোনের গুরুত্ব বেড়েছে। স্কুলের অনলাইন ক্লাসের জন্য তাই ১৫ বছরের কিশোরীর দরকার ছিল একটি অ্যানড্রয়েড ফোনের। সে সেকথা বাবাকে জানায়। পেশায় দিনমজুর সুকুমার ভৌমিক মেয়ের পড়াশোনার প্রয়োজন বুঝতে পারেন। মেয়ের জন্য অনেক কষ্টে একটি ফোনও কেনেন। কিন্তু সে ফোন দেখে বাবার ওপর রেগে যায় মেয়ে।

সে চেয়েছিল একটি অ্যানড্রয়েড ফোন। বাবা নিয়ে এসেছে একটা সাধারণ ফোন। তাতেই রাগ। এ ফোনে সে ক্লাস করতে পারবেনা। বেসিক সেট। বাবার সঙ্গে এ নিয়ে ঝগড়া জুড়ে দেয় মেয়ে। মেয়ের পাশে দাঁড়ান সুকুমারের স্ত্রী। তিনিও স্বামীকে এই অপারগতার জন্য কথা শোনাতে ছাড়েননি। মেয়ে রেগে এক সময় বাবার কিনে এনে দেওয়া নতুন ফোনটাও আছাড় মেরে ফেলে ভেঙে দেয়।

সুকুমার স্ত্রী ও মেয়েকে বোঝানোর চেষ্টা করেন স্মার্টফোনের যা দাম তাতে তাঁর পক্ষে ওই ফোন কেনা অসম্ভব। তাই তিনি বেসিক সেট কিনে এনেছেন। কিন্তু তারপরও গঞ্জনা থামেনি। সুকুমারের এক আত্মীয় জানান, স্ত্রী ও মেয়ের কাছে চরম অপমানের শিকার হয়ে সুকুমার ঘরে চলে যান। তারপর দরজা বন্ধ করে দেন। ঘরেই আত্মঘাতী হন তিনি। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার মধুপুরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026