National

দেশে ৬ লক্ষ পার করল করোনা সংক্রমণ

নেমেছিল ১৮ হাজারের ঘরে। কিন্তু ফের তা পৌঁছে গেল ১৯ হাজারে। সেইসঙ্গে দেশে করোনা সংক্রমণ পৌঁছল ৬ লক্ষের ওপর।

নয়াদিল্লি : ভারতে দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি হচ্ছে কার্যত লাফিয়ে লাফিয়ে। গত একদিনে দেশে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ১৯ হাজার ১৪৮ জন মানুষ। যা দেশের করোনা সংক্রমণের মোট সংখ্যাকে পৌঁছে দিল ৬ লক্ষের ওপর। দেশে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৬ লক্ষ ৪ হাজার ৬৪১ জন। যার হাত ধরে রাশিয়ার কাছাকাছি পৌঁছে গেল ভারত। সংক্রমণে রাশিয়াকে টপকে গেলে ভারত পৌঁছে যাবে করোনা সংক্রমণে বিশ্বের ৩ নম্বরে।

ভারতে করোনা সংক্রমণ যখন হুহু করে বাড়ছে তখন মৃত্যুও প্রতিদিন বাড়ছে। গত একদিনে ৪৩৪ জনের প্রাণ কেড়েছে করোনা। যার হাত ধরে দেশে এখন মোট করোনায় মৃতের সংখ্যা ১৭ হাজার ৮৩৪ জন। দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের সংক্রমণ ও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। মোট মৃতের ৮ হাজার জনের ওপর রয়েছেন শুধু মহারাষ্ট্রেই। ২ নম্বরে রয়েছে দিল্লি।

করোনা সারিয়ে বহু মানুষ সুস্থও হয়ে উঠছেন। গত একদিনে ১১ হাজার ৮৮১ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা পৌঁছে গেছে ৩ লক্ষ ৫৯ হাজার ৮৬০ জনে। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দেশের সুস্থতার মোট সংখ্যাকে সাড়ে ৩ লক্ষ পার করিয়ে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026