National

পরীক্ষায় বন্ধু বেশি নম্বর পাওয়ায় চরম পদক্ষেপ ছাত্রীর

বন্ধু তার চেয়ে বেশি নম্বর পেয়েছে। এটা কিছুতেই মেনে নিতে পারছিলনা কিশোরী। নিল চরম পদক্ষেপ।

কানপুর (উত্তরপ্রদেশ) : বন্ধুত্ব প্রগাঢ়। কিন্তু পরীক্ষায় নম্বর পাওয়ার ক্ষেত্রে একটা প্রতিযোগিতা ছিল ২ জনের মধ্যে। সেই প্রতিযোগিতার এক ভয়ংকর পরিণতি ঘটে গেল। পরীক্ষায় বন্ধুর চেয়ে কম নম্বর পাওয়ায় গত শনিবার থেকেই অবসাদে ভুগছিল দশম শ্রেণির ওই ছাত্রী। অবশেষে মঙ্গলবার রাতে চরম পদক্ষেপ নিল সে। সিলিং থেকে ছাত্রীর নিথর দেহ ঝুলতে দেখে চমকে ওঠেন পরিবারের লোকজন।

গত শনিবার প্রকাশিত হয়েছে উত্তরপ্রদেশের বোর্ড পরীক্ষার ফল। দশম শ্রেণির ওই ছাত্রী বোর্ডের পরীক্ষায় নম্বর পায় ৮৩ শতাংশ। আর তার বন্ধু পায় ৮৫ শতাংশ। এটা জানার পর থেকেই সে অবসাদে ভুগতে শুরু করে বলে পুলিশকে জানায় তার পরিবার। কিশোরীর বাবা পুলিশকে জানান শনিবার থেকে গভীর হতাশায় ডুবে যায় কিশোরী।

গত মঙ্গলবার কিশোরীর বাবা-মা বাড়ি ছিলেননা। বাড়িতে দাদা-বৌদি ছিলেন। তাঁরা ঘুমোচ্ছিলেন। সেই সময়ই গলায় দড়ি দেয় ওই কিশোরী। তাঁরা ঘুম থেকে উঠে দেখেন বোন নিথর অবস্থায় ঝুলছে। পরিবারের তরফে কোনও অভিযোগ পুলিশে দায়ের করা হয়নি। পুলিশ দেহ উদ্ধার করতে এসে কিশোরীর ঘর তন্নতন্ন করে খুঁজেও কোনও সুইসাইড নোট পায়নি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026