National

বোনের সম্মানহানির বদলা জেলের মধ্যে নিল দাদা

বোনের ওপর পাশবিক অত্যাচারের বদলা নিল দাদা। অভিযুক্তকে জেলের মধ্যে মারল সে।

নয়াদিল্লি : বোনের ওপর পাশবিক অত্যাচার করেছিল যে ব্যক্তি তার সেই ঘটনায় জেল হয়। এদিকে ওই কিশোরী তার সঙ্গে হাওয়া এমন পাশবিকতা মেনে নিতে পারেনি। লজ্জায় নিজেকে শেষ করে দেয় সে। যা তার দাদা সহ্য করতে পারেনি। নিজেই অভিযুক্তকে সাজা দেওয়ার পরিকল্পনা করতে থাকে সে। এদিকে বোনের সঙ্গে ঘটে যাওয়া ওই ঘটনার পর থেকে অভিযুক্ত মেহতাব ছিল তিহার জেলে বন্দি।

ওই কিশোরীর দাদা জাকির এরমধ্যে একটি খুনের মামলায় গ্রেফতার হয়। তাকেও তিহার জেলেই রাখা হয়। কিন্তু মেহতাব যে সেলে বন্দি ছিল সেখানে জাকিরকে রাখা হয়নি। পুলিশ জানাচ্ছে, জাকির যে সেলে ছিল সেখানে সে তারই সঙ্গে বন্দি একজনের সঙ্গে একদিন মারামারি শুরু করে। এই ঘটনার পর জাকির জেলারকে অনুরোধ করে তাকে যেন অন্য সেলে সরানো হয়। কোন সেলে তাকে রাখলে ভাল হয় সে অনুরোধও করে সে। তিহার কর্তৃপক্ষ তার পরিকল্পনা আন্দাজ করতে পারেনি।

জাকিরের কথা শুনে তাকে একটি সেলের একতলায় রাখা হয়। সেই সেলেরই দোতলায় ছিল মেহতাব। জাকিরের পরিকল্পনা সঠিক রাস্তায় এগোয়। গত সোমবার যখন সকালে অন্য বন্দিরা প্রার্থনা করতে যায় তখন জাকির সেই ফাঁকে দোতলায় উঠে যায়। তারপর মেহতাবকে সেখানে একা পেয়ে তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেহতাবের। জাকিরের বদলা সম্পূর্ণ হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026