National

বিপদসীমার ওপর মহানন্দা, কোশী, গঙ্গার জলও বাড়ছে

বিপদসীমার ওপর দিয়ে বইছে মহানন্দা নদী সহ ৪টি নদী। গঙ্গার জলও ক্রমশ বাড়ছে।

পাটনা : মহানন্দার জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। টানা বৃষ্টিতে বিপদসীমার ওপর দিয়ে বইছে কোশী, বাগমতি ও কমলা বালান নদীর জলও। যা বিহারে বন্যা পরিস্থিতিকে ক্রমশ খারাপ করে তুলছে। ইতিমধ্যেই উত্তর বিহারের একটা বড় অংশ জলের তলায় চলে গেছে। যেভাবে বৃষ্টি হয়ে চলেছে তাতে মহানন্দা, কোশীর মত নদীগুলি আরও ভয়ংকর আকার নিতে চলেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। উত্তর বিহারে ২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে জলস্তর যে আরও বাড়বে, আরও বহু এলাকা প্লাবিত হবে তা অনুমেয়। ইতিমধ্যেই বিহারের মুজফ্ফরপুর, কাটিহার, পূর্ণিয়া, সীতামারি, মধুবনীর একটা অংশ জলের তলায় চলে গেছে।

চিন্তা আরও বাড়াচ্ছে গঙ্গা। গঙ্গার জলস্তরও এবার বাড়তে শুরু করেছে বলে জানা গেছে। গঙ্গাও যদি মহানন্দা, কোশীর মত ফুঁসতে শুরু করে তাহলে বিহারের আরও বড় অংশ জলের তলায় চলে যাবে। এদিকে বন্যায় বিপর্যস্ত এলাকায় উদ্ধারকাজ চালাতে এনডিআরএফ-এর সাহায্য নিয়েছে বিহারের নীতীশ কুমার সরকার। এছাড়া রাজ্য সরকারের নিজস্ব বিপর্যয় মোকাবিলা দফতর তো কাজ করছেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026