National

শোক সহ্য করতে না পেরে ছেলের রাস্তায় হাঁটলেন মা

১০ বছরের ছেলে যে চরম পদক্ষেপের রাস্তায় হেঁটেছে, পরদিন মাও সেই একই রাস্তা নিলেন।

রাঁচি : তাঁর আরও ২ সন্তান রয়েছে। ১৫ বছরে ছেলে সানি ও ১৩ বছরের মেয়ে জিয়া। হয়তো ওই সন্তানের চেয়ে ছোট ছেলে ১০ বছরের ববিকে একটু বেশিই ভালবাসতেন মা। তাই তাকে হারানোর শোক সহ্য করতে পারলেন না তিনি। ববির মৃত্যুর পরদিনই তিনিও ববির মত একই রাস্তায় হেঁটে চরম পদক্ষেপ করে বসলেন। পরপর ২ দিনে একই পরিবারের মা ও ছোট ছেলের দেহ বার হল বাড়ি থেকে।

গত শনিবার রাঁচির বাসিন্দা বছর ৪০-এর রেখা দাদেল তাঁর স্বামীর সঙ্গে গিয়েছিলেন ওড়িশার রাউরকেলায়। কাজেই গিয়েছিলেন তাঁরা। বাড়িতে ছিল তাঁদের ৩ সন্তান। রবিবার সকালে ছোট ছেলে ১০ বছরের ববি বসে মোবাইলে টিকটক ভিডিও দেখছিল। কিছুক্ষণ পর সে মোবাইল রেখে বাথরুমে তাদের একটি চেয়ার নিয়ে যায়। সঙ্গে নেয় মায়ের একটি দোপাট্টা। দিদি জিয়া যখন তাকে এর কারণ জিজ্ঞাসা করে তখন সে বিষয়টি এড়িয়ে যায়।

মায়ের দোপাট্টা দিয়েই বাথরুমে আত্মহত্যা করে ববি। খবর পেয়ে বাড়ি ফিরে ছেলের এমন পদক্ষেপে ভেঙে পড়েন মা রেখা। ছেলের এমন মৃত্যু তিনি সহ্য করতে পারছিলেননা। অবশেষে সোমবার তিনিও ছেলের মত একই পথে হাঁটলেন। সোমবার ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রেখার দেহ। পুলিশের প্রাথমিক অনুমান ছোট ছেলের মৃত্যু শোক সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নেন রেখাদেবী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026