National

এলাহি বিয়ে, বর সহ ১৫ জনের হল করোনা, মৃত ঠাকুরদা

করোনা আবহে বিয়েতে নিমন্ত্রণের নিয়ম বাঁধা। সেসব তোয়াক্কা না করে করোনার কোপে বর সহ ১৫ জন। মৃত্যু হল ঠাকুরদার।

জয়পুর : করোনা পরিস্থিতিতে বিয়ে হবেনা এমন নয়। তবে বিয়েতে নিমন্ত্রিতের সংখ্যা ৫০ জনের বেশি হবে না। মানতে হবে সামাজিক দূরত্ববিধি। মুখে থাকতে হবে মাস্ক। এই নিয়মের কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এটাই গাইডলাইন। কিন্তু সেসব গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে এলাহি আয়োজন হল বিয়ের। ২৫০ জন নিমন্ত্রিত অতিথি। কারও সঙ্গে কারও দূরত্ব নেই। অনেকের মুখে মাস্কও নেই। এমন এক বেপরোয়া বিয়ের পরিণতি যা হাওয়ার তাই হয়েছে। বর সহ ১৫ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। ইতিমধ্যেই বিয়ের দিন ভিড়ে সংক্রমণের শিকার হয়ে মৃত্যু হয়েছে বরের ঠাকুরদার।

এমন এলাহি বিয়ের আয়োজন করার জন্য সরকারি রোষানলেও পড়তে হয়েছে বরপক্ষকে। ৬ লক্ষ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে তাদের। ইতিমধ্যেই বর সহ ১৫ জন করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০০ জনের ওপর ২ বাড়ি মিলিয়ে কোয়ারেন্টিনে। এই কোয়ারেন্টিনের খরচও বহন করতে হবে বরের বাড়িকেই। তবে কনের করোনা নেগেটিভ পাওয়া গেছে। কনেপক্ষের ১৭ জনেরও করোনা নেগেটিভ।

বিয়ে হয় ১৩ জুন। করোনা সংক্রমণের শিকার সকলকে পাওয়া যায় ২৭ জুনের মধ্যে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়ারায়। পুলিশ জানাচ্ছে, বর রিজুল ও তাঁর বাবা ঘিসুলাল রাঠি তো মাস্কেরও তোয়াক্কা করেননি। বিয়ে বাড়িতে কোনও স্যানিটাইজারের ব্যবস্থা ছিলনা। কেউ সামাজিক দূরত্বও মেনে চলেননি। যদিও করোনাকে হাল্কাভাবে নিতে গিয়ে ঠাকুরদাকে হারালেন রিজুল। এখন তিনি ও বাড়ির ১৫ জন করোনা নিয়ে হাসপাতালে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026