করোনা ভাইরাস, প্রতীকী ছবি
নয়াদিল্লি : দেশে করোনার দৈনিক নতুন করে সংক্রমণের সংখ্যা গত ৫ দিনে সকলের কপালের ভাঁজ পুরু করেছিল। ১৫ হাজার থেকে প্রায় ২০ হাজার ছুঁই ছুঁই হতে দিনে ১ হাজার করে নতুন সংক্রমণের সংখ্যা বৃদ্ধি হচ্ছিল। সেই প্রবণতা বজায় থাকলে এদিন অনেকেই মনে করেছিলেন ২০ হাজার পার করে যেতে পারে। কিন্তু তা হয়নি। গত একদিনে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৫৯ জন। দেশে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮ জন।
করোনা সংক্রমিতের সংখ্যা যখন দৈনিক ১৯ হাজার পার করছে তখন গত একদিনে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। যার হাত ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৬ হাজার ৪৭৫ জনে। দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ১০ হাজার ১২০ জন। এখনও মৃত্যু ও সংক্রমণের নিরিখে সবচেয়ে উপরে রয়েছে মহারাষ্ট্র। তারপরই দিল্লি।
সংক্রমণ ও মৃত্যু যখন বাড়ছে তখন দেশে করোনামুক্তও হচ্ছেন অনেকে। গত একদিনে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ১০ জন। যারফলে দেশে এখন মোট করোনা মুক্ত মানুষের সংখ্যা ৩ লক্ষ ২১ হাজার ৭২৩ জন। যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। ভারত এখন সংক্রমণের নিরিখে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। ভারতের আগে ১ নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ২ নম্বরে রয়েছে ব্রাজিল। ৩ নম্বরে রাশিয়া। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…