National

বিয়ে চলাকালীন লুটিয়ে পড়লেন কনে, একাই ফিরে এলেন বর

বিয়ে চলছিল। সেই বিয়ের মণ্ডপেই লুটিয়ে পড়লেন কনে। পরে খালি হাতেই বাড়ি ফিরতে হল বরকে।

কনৌজ (উত্তরপ্রদেশ) : গত শুক্রবার রাত। বিয়েবাড়ি জমজমাট। করোনা আবহে বিধিনিষেধ মেনে অবশ্য অতিথি সংখ্যা সীমিত। তবে জাঁকজমকে ত্রুটি নেই। বরও সময়েই হাজির হলেন কনের বাড়িতে। বরযাত্রী সমেত বর আসার পর ধীরে ধীরে শুরু হয় বিয়ের কাজকর্ম। বিয়ে শুরু হয়। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করেন। ২ হাত এক হচ্ছে। ঠিক সেইসময় আচমকাই মণ্ডপে লুটিয়ে পড়েন কনে, ১৯ বছরের তরুণী বিনীতা।

কনের বাড়ির লোকেরা জানান বিয়ে শুরুর আগেও শরীরটা ভাল লাগছে না বলে জানিয়েছিলেন কনে। কিন্তু তা যে এমন পরিস্থিতির সৃষ্টি করবে তা কল্পনা করতে পারেননি কেউ। কনের ওই অবস্থায় বিয়ে লাটে ওঠে। দ্রুত কনেকে ওই সাজেই নিয়ে নার্সিংহোমে ছোটেন তাঁর বাবা। নার্সিংহোম সাফ জানিয়ে দেয় করোনা পরীক্ষা ছাড়া তারা ভর্তি নেবে না। অচেতন মেয়েকে নিয়ে সময় নষ্ট না করে বাবা ছোটেন কানপুরের হাসপাতালের দিকে।

কিন্তু রাস্তাতেই আরও পরিস্থিতি খারাপ হয় কনের। পথেই মৃত্যু হয় তাঁর। পুরো ঘটনা জানার পর পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে প্রয়োজনে তারা নার্সিং হোমের বিরুদ্ধে পদক্ষেপ করবে। এদিকে বিয়ে করতে গিয়ে খালি হাতেই বর সঞ্জয়কে বাড়ি ফিরতে হয় বরযাত্রীদের নিয়ে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026