National

উদ্বেগ বাড়ছে, দেশে একদিনে সাড়ে ১৮ হাজার পার সংক্রমণ

দেশে একদিন অন্তরই বদলে যাচ্ছে সংক্রমিতের সংখ্যা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।

নয়াদিল্লি : একদিনে দেশে করোনা সংক্রমণ ১৮ হাজার পার করে গেল। পরপর ৩ দিনে ১৬, ১৭ এবং ১৮ হাজার পার করে গেল সংক্রমণ। যে গতিতে দেশে সংক্রমিতের সংখ্যা বাড়ছে তাতে উদ্বেগ তাল মিলিয়ে বেড়ে চলেছে। আনলক-১ পর্ব ১ মাসের কাছে পৌঁছতে চলল। অনেক কিছু খুলে গেছে। আর সেইসঙ্গে তাল মিলিয়ে বেড়ে চলেছে সংক্রমণ। গত একদিনে দেশে নতুন করে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ১৮ হাজার ৫৫২ জন।

একদিনে দেশে সংক্রমিতের সংখ্যা সাড়ে ১৮ হাজার পার করার সঙ্গে সঙ্গে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষ পার করেছে। দেশে এখন করোনা সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষ ৮ হাজার ৯৫৩ জন। দেশে করোনা সংক্রমিতের সংখ্যা যখন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তখন মৃতের সংখ্যাও বাড়ছে। গত একদিনে ৩৮৪ জনের করোনায় মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনায় প্রাণ হারালেন এখনও পর্যন্ত ১৫ হাজার ৬৮৫ জন।

সংক্রমণ ও মৃত্যু যখন ক্রমশ বাড়ছে তখন স্বস্তির খবর একটাই। দৈনিক সুস্থও হচ্ছেন বহু মানুষ। করোনাকে হারিয়ে গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ২৪৪ জন। যার হাত ধরে সুস্থ হয়ে ওঠার সংখ্যা দেশে প্রায় ৩ লক্ষ ছুঁইছুঁই। দেশে এখন করোনামুক্ত মানুষের মোট সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ৮৮১ জন। দেশে বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ৩৮৭ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026