National

বিদেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল

বিদেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছিল মার্চের শেষের দিকে। তা এখনও বলবৎ। তারই সময়সীমা ফের বাড়ল।

নয়াদিল্লি : ভারত থেকে বিদেশে বা বিদেশ থেকে ভারতে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল মার্চের শেষের দিকে। তারপর থেকে তা বন্ধই ছিল। দেশের অভ্যন্তরে বিমান চলাচল শুরু হলেও বিদেশে বিমানের যাতায়াত এখনও বন্ধ। শুক্রবার সেই সময়সীমা আরও বৃদ্ধি করল ডিজিসিএ। ডিজিসিএ জানিয়ে দিয়েছে বিদেশে বিমান চলাচল ১৫ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফলে ১৫ জুলাই পর্যন্ত বিদেশ থেকে ভারতে বা ভারত থেকে বিদেশে কোনও যাত্রীবাহী বিমান ওঠানামা করবে না।

ভারতের মধ্যে বিমান চলাচল গত ২৫ মে থেকে চালু করা হয়েছে। যদিও সব স্বাস্থ্যবিধি মেনেই তা চলাচল করছে। অন্যদিকে করোনা লকডাউনের কারণে বিদেশে আটকে পড়া বহু মানুষকে দেশে ফেরাতে ভারত সরকার উদ্যোগী হয়। বিভিন্ন দেশে বিশেষ বিমান পাঠিয়ে তাঁদের এয়ারলিফ্ট করা শুরু হয়। যা এখনও চলছে।

বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে বিশেষ বিমান বিভিন্ন দেশে পাঠাচ্ছে ভারত। তারপর সেখানে আটকে পড়া ভারতীয়দের ফেরানো হচ্ছে দেশে। তবে এই যাতায়াতের ভাড়া যাত্রীদের বহন করতে হচ্ছে। তাছাড়া যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে বিমানে চড়তে হচ্ছে। পরতে হচ্ছে মাস্ক, ফেস শিল্ড, গ্লাভস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026