National

জেলেই মৃত মুম্বই বিস্ফোরণের অন্যতম চক্রী

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুম্বই বিস্ফোরণের অন্যতম চক্রী ইউসুফ মেমনের মৃত্যু হল জেলেই।

নাসিক (মহারাষ্ট্র) : ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড টাইগার মেমন। সে এখনও বেপাত্তা। তবে তার ভাই ইউসুফ মেমনকে গ্রেফতার করে পুলিশ। বিচার হয়। তাতে ইউসুফ মেমনের যাবজ্জীবন সাজা হয়। আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম, টাইগার মেমন সহ বেশ কয়েকজন মুম্বই বিস্ফোরণে জন্য অভিযুক্ত। তাদের এখনও খোঁজ চলছে। এরমধ্যেই ইউসুফ মেমনের মৃত্যু হল হাসপাতালে।

টাইগারের ভাই ইউসুফ মুম্বই বিস্ফোরণের যাবতীয় বন্দোবস্তের জন্য তার বাড়ি ব্যবহার করতে দেয়। বিস্ফোরণ ঘটাতে সবরকম সাহায্যও করে। সেই ইউসুফ মেমনের যাবজ্জীবন সাজা হওয়ার পর তাকে রাখা হয়েছিল নাসিক সেন্ট্রাল জেলে। সেই জেলেই তার মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে তার মৃত্যু তা জানা যায়নি।

ইউসুফের দেহ হাসপাতালে পাঠানো হয়েছে তার মৃত্যুর সঠিক কারণ জানতে। প্রসঙ্গত টাইগার ও ইউসুফের আর এক ভাই ইয়াকুব মেমনকেও পুলিশ গ্রেফতার করে। মুম্বই বিস্ফোরণের ঘটনায় তার বিচার হয়। তার মৃত্যুদণ্ড হয়। ২০১৫ সালে তার নাগপুর সেন্ট্রাল জেলে ফাঁসি হয়। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বই শহরের শেয়ারবাজার, জাভেরি বাজার, শিব সেনা ভবন, আঞ্চলিক পাসপোর্ট অফিস, হোটেল সহ ১২টি জায়গায় বিস্ফোরণ হয়। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে মুম্বই শহর। ঘটনায় মৃত্যু হয় ৩১৫ জন সাধারণ মানুষের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026