কোভিড-১৯, প্রতীকী ছবি
নয়াদিল্লি : দেশে একদিনে করোনা সংক্রমণের শিকার ১৭ হাজারের ওপর মানুষ। গত একদিনে দেশে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ১৭ হাজার ২৯৬ জন। একদিনে এই সংখ্যা কখনও ছোঁয়নি সংক্রমণ। ফলে দেশে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গেল ৪ লক্ষ ৯০ হাজার ৪০১ জনে। যারমধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ৪৬৩ জন।
করোনা সংক্রমণ যখন দেশে রেকর্ড ছুঁচ্ছে প্রতিদিন, তখন দৈনিক মৃত্যুও বাড়ছে। গত একদিনে ৪০৫ জনের প্রাণ কেড়েছে করোনা। যার হাত ধরে দেশে করোনায় মৃত্যু ১৫ হাজার পার করল। দেশের করোনায় মৃতের সংখ্যা পৌঁছে গেছে ১৫ হাজার ৩০১ জনে। যারমধ্যে ৭ হাজারের কাছে মানুষের প্রাণ গেছে শুধু মহারাষ্ট্রেই।
করোনায় সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকে। গত একদিনে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৯৪০ জন। এটাও একদিনে সুস্থ হয়ে বাড়ি ফেরার নিরিখে রেকর্ড। করোনা প্রাদুর্ভাবের পর থেকে এখনও পর্যন্ত একদিনে এত মানুষ দেশে করোনামুক্ত হননি। দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৬৩৭। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…