National

বন্ধ আদালতের ফাঁকা ঘরে লালসার শিকার মহিলা

করোনা পরিস্থিতির কারণে বন্ধ আদালত। সেই সুযোগে ফাঁকা আদালতের একটি ঘরে এক মহিলাকে তার লালসার শিকার করল এক ব্যক্তি।

নয়াদিল্লি : লকডাউন ৫-এ চলছে আনলক-১ পর্ব। একে একে সচল হচ্ছে সব। দরজা খুলছে মন্দির থেকে কর্মক্ষেত্র সবকিছুর। তবে এখনও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বন্ধ দিল্লির রস অ্যাভিনিউ-র বিশেষ সিবিআই আদালত। আদালত বন্ধ থাকার সুযোগটাই কাজে লাগাল এক ব্যক্তি। ওই ব্যক্তি আদালতেরই কর্মচারি। ফলে বন্ধ আদালতেও তার অবাধ যাতায়াত।

এক মহিলা অভিযোগ করেছেন আদালতে তাঁকে ডেকে নিয়ে যায় ওই ব্যক্তি। তারপর আদালতের ৩০৮ নম্বর ঘরে নিয়ে গিয়ে তাঁকে লালসার শিকার করে রাজেন্দ্র সিং নামে ওই ব্যক্তি। সেসময় ওই ঘর ফাঁকা ছিল। ফলে এ কাজে তার সমস্যা হয়নি। পরে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে রাজেন্দ্র সিংকে তার কল্যাণপুরী এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

মহিলার দাবি মেনে রাজেন্দ্রকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মহিলার প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষাও হয়েছে। এমন ঘটনায় আদালতের কর্মচারিদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বন্ধ আদালতে ওই মহিলা কেন ওই ব্যক্তির সঙ্গে গিয়েছিলেন তাও জানার চেষ্টা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026