করোনা ভাইরাস, প্রতীকী ছবি
নয়াদিল্লি : দেশে গত একদিনে করোনায় মৃত্যু হল ৩১২ জনের। যার হাত ধরে দেশে করোনায় মৃতের সংখ্যা ১৪ হাজারের গণ্ডি পার করে গেল। দেশে করোনায় এখন মৃতের সংখ্যা ১৪ হাজার ১১ জন। যারমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। তারপরই মৃত্যুর নিরিখে এগিয়ে রয়েছে দিল্লি। মহারাষ্ট্রে ৬ হাজার ২১৩ জনের প্রাণ কেড়েছে করোনা। দিল্লিতে কেড়েছে ২ হাজার ২৩৩ জনের প্রাণ। এই ২ রাজ্যেই করোনায় মৃত্যু এখনও ৪ অঙ্কে রয়েছে।
দেশে দৈনিক সংক্রমণ বৃদ্ধিও প্রায় প্রতিদিনই এখন ১৫ হাজারের আশপাশে ঘোরাফেরা করছে। গত একদিনে নতুন করে দেশে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ১৪ হাজার ৯৩৩ জন। অর্থাৎ প্রায় ১৫ হাজার। যার হাত ধরে দেশের মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৪ লক্ষ ৪০ হাজার ২১৫ জনে। কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সংক্রমণের নিরিখে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। তারপর দিল্লি এবং তামিলনাড়ু।
সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি দেশে করোনা থেকে সেরে ওঠার সংখ্যাও ক্রমশ বাড়ছে। গত একদিনে ১০ হাজার ৯৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বলা ভাল ১১ হাজার মানুষই বাড়ি ফিরেছেন সুস্থ হয়ে। দেশে এরফলে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৪৮ হাজার ১৯০ জন। সেখানে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ১৪ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…