National

একদিনে ৪৪৫ জনের প্রাণ কাড়ল করোনা

দেশে গত একদিনে করোনায় মৃত্যু হল ৪৪৫ জনের। দৈনিক সংক্রমিতের সংখ্যাও কমার নাম নিচ্ছে না।

নয়াদিল্লি : দেশে দৈনিক সংক্রমিতের সংখ্যা ১৫ হাজার পার করার পর গত একদিনে সামান্য নেমে ১৪ হাজারের ঘরে ফিরেছে। গত একদিনে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ১৪ হাজার ৮২১ জন। যা কার্যত প্রায় ১৫ হাজারের কাছেই বলা যেতে পারে। দেশের দৈনিক সংক্রমণ এখন এতটাই ভয়ংকর চেহারা নিয়েছে যে গত একমাসে আক্রান্তের সংখ্যা ৪ গুণ হয়েছে। গত ৮ দিনে এক লক্ষের ওপর সংক্রমিতের খোঁজ মিলেছে। আর দৈনিক সংক্রমণ যে অবস্থায় রয়েছে তাতে নামার নাম নিচ্ছে না।

দৈনিক সংক্রমণ যখন সাধারণ মানুষ থেকে সরকারের চিন্তার ভাঁজ পুরু করেছে তখন দৈনিক মৃতের সংখ্যাও ক্রমবর্ধমান। গত ১ দিনে ৪৪৫ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। ফলে দেশে এখন করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৯৯ জনে। বর্তমানে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৭৪ হাজার ৩৮৭ জন।

সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি অবশ্য সুস্থতার হারও দেশে বাড়ছে। গত একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৪৪০ জন মানুষ। ফলে দেশে এখন করোনা মুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৩৭ হাজার ১৯৬ জন। দেশে এখনও মহারাষ্ট্রের অবস্থাই সবচেয়ে খারাপ। শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৬ হাজার ১৭০ জনের। আক্রান্ত ১ লক্ষ ৩২ হাজারের ওপর। আক্রান্তের নিরিখে ২ নম্বরে রয়েছে দিল্লি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026